ফিচার

বিয়ে যখন ঝাড়বাতির সঙ্গে !

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে একটি সামাজিক প্রথা। সঙ্গী হিসেবে বিশেষ কাউকে বেছে নিতেই সাধারণত বিয়ে করা হয়।

কিন্তু এই বিয়ে নিয়েই অদ্ভুত সব ঘটনাও শোনা যায়।

গাছ, কুকুর, সেক্স ডল এমনকি মৃত আত্মকেও বিয়ের কথা শোনা যায়। এবার ৯৩ বছর পুরোনো ঝাড়বাতির সঙ্গে বিয়ের ঘোষণা দিয়েছেন আমান্ডা নামের এক ব্রিটিশ নারী।

চ্যানেল ফোরের ‘স্টেফস প্যাকড লাঞ্চ’ নামের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমান্ডা। সেখানেই বিভিন্ন বস্তুর প্রতি তার প্রেমের কথা জানা তিনি। এরপর ‘লুমিনেরে’ নামের এই ঝাড়বাতিরে সঙ্গে বিয়ের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘জড় বস্তুগুলো শুধু এক জায়গায় ঠায় বসে রয়েছে তা কিন্তু নয়। তাদের মধ্যে এক ধরনের বিশেষ এনার্জি রয়েছে। এটি আপনাকে অনুভব করতে হবে। আমি এটি অনুভব করেছি এবং প্রেমের পড়েছি। এটি শুধু এই ঝাড়বাতির ক্ষেত্রে নয়, আগেও আমি এমনটা অনুভব করেছি।’

তিনি আরো বলেন, ‘আমার বিষয়টি বুঝতে অনেক সময় লেগেছে। এটি ঠিকমতো বুঝতে না পারলেও মেনে নিয়েছি। বিষয়টি বোঝানো অনেক কঠিন। কারণ আমি নিজেও জানি না কেন বস্তুর প্রেমের পড়ি। এর ব্যাখ্যা দিতে পারব না। শুধু এগুলোর প্রতি ভালোবাসা অনুভব করি। অন্যরকম এক টান কাজ করে। বোঝাতে পারব না। আমার মনে হয়, এগুলো কত সুন্দর।’

তবে মজার বিষয় হলো, এর আগে স্ট্যাচু অব লিবার্টির প্রেমে পড়েছিলেন আমান্ডা। এ

জন্য নামের সঙ্গে লিবার্টি জড়িয়ে আমান্ডা লিবার্টিও রেখেছেন।

তবে শুধু আমান্ডা নয়, ২০১৯ সালে যুক্তরাজ্যের ডেভনের এক নারী এক কম্বলকে বিয়ে করার জন্য ভাইরাল হয়েছিলেন।

এখানেই শেষ নয়, ২০২০ সালের ডিসেম্বরে ‘মেন্টর’ নামের এক ব্রিফকেসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপর এক নারী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা