ফিচার

যুক্তরাষ্ট্রে বিরল প্রজাতির পাখি

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দেখা মিলেছে এক অদ্ভুত কার্ডিনাল পাখির। পাখিটি না পুরুষ, না নারী; বরং দুই লিঙ্গের বৈশিষ্ট্যই তার ভেতর বিদ্যমান। সোজা কথায় তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া! পাখি বিশারদ জেমি হিল এই কার্ডিনালকে শনাক্ত করেছেন।

পেনসিলভানিয়ার ওয়ারেন কাউন্টি থেকে জেমি হিলের এক বন্ধু জানান, তার বাড়ির বাইরে অদ্ভুত ধরনের একটি পাখি এসেছে। তিনি নিজের সেলফোনে ছবি তুলে তা হিলকে পাঠান। প্রথমে এই পাখি বিশারদ ভেবেছিলেন, পাখিটি বুঝি পালকের রঙ হারিয়েছে।

পরে বুঝতে পারেন আসলে এটি ‘বাইলেটেরাল গায়নানড্রোমরফিজম’ অর্থাৎ এমন এক বিশেষ শারীরিক অবস্থা যেখানে একটি পাখির শরীরে ডিম্বাশয় ও শুক্রাশয় দুটিই কার্যকর। বিষযটি বুঝতে পেরে দ্রুত বন্ধুর বাড়ি যান জেমি হিল। তারপর পাখিটির বেশকিছু ছবি তোলেন তিনি।

সাধারণত, পুরুষ কার্ডিনালের গায়ের রঙ হয় উজ্জ্বল লাল, আর নারী কার্ডিনালরা হয় ফ্যাকাসে বাদামি রঙের। তবে যে পাখিটির ছবি দেখা যাচ্ছে সেটির গায়ের রঙ লাল ও বাদামি মিশ্রিত। রঙই বলে দেয় যে, এটি অর্ধেক পুরুষ, অর্ধেক নারী।

ছবি তোলার পর ভীষণ উত্তেজিত ছিলেন জেমি। দ্রুত বাড়ি ফিরে নিজের তোলা ছবিগুলো পর্যালোচনা করেন তিনি। পাখিদের ক্ষেত্রে এমন উভলিঙ্গের হওয়াটা বেশ বিরল বলে জানান ওয়েস্টার্ন ইলিনয়েস ইউনিভার্সিটির অধ্যাপক ব্রায়ান পির।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে কোনও পাখি উভলিঙ্গ কিনা সেটা জানাও যায় না। তবে নর্দার্ন কার্ডিনালের ক্ষেত্রে এমন হলে সেটা আলাদা করা যায়। কারণ এই পাখির পুরুষ ও নারীর রঙ আলাদা। তাই যখন কোনও উভলিঙ্গ কার্ডিনালের জন্ম হয় তখন তাকে বাইরে থেকে দেখেই প্রাথমিকভাবে অনুমান করা যায়।

সাধারণত, কোষ বিভাজনের সময় কোনও ভুলের কারণে এই ধরনের পাখির জন্ম হয় বলেও জানান এই অধ্যাপক। একটি ডিম্বাণুকে দুটি আলাদা শুক্রাণু নিষিক্ত করলে উভলিঙ্গ প্রাণির জন্ম হতে পারে। অবশ্য উভলিঙ্গ কার্ডিনাল পাখির শনাক্তের ঘটনা এটিই প্রথম নয়। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য মতে, ২০১৯ সালে এক দম্পতি একই ধরনের পাখি দেখেছিলেন। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা