ফিচার

পৃথিবীতে প্রায় ৯৫ প্রজাতির আনারস

নিজস্ব প্রতিবেদক : আনারস সকল শ্রেণি পেশার মানুষের অতি প্রিয় ফল। এই ফল গাছটি ১৫১৩ খ্রিষ্টাব্দে পর্তুগিজরা ব্রাজিল থেকে মালাবার উপকূলে নিয়ে আসে। পরবর্তীকালে দক্ষিণ আমেরিকা ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আনারসের চাষ হয় এবং ক্রমে দক্ষিণ আফ্রিকা, ভারত, থাইল্যান্ড, ইন্দোচীন, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র (হাওয়াই রাজ্য), মেক্সিকো, মালয়েশিয়া, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ায় প্রসার লাভ করে।

পৃথিবীতে প্রায় ৯৫ প্রজাতির আনারস রয়েছে। বাংলাদেশে সাধারণত ৪ জাতের আনারস চাষ করা হয়। জায়েন্ট কিউ, কুইন, হরিচরণ ভিটা ও বারুইপুর। পলাশ(ঘোড়াশাল), সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লায় এসব জাতের চাষ সবচেয়ে বেশি। জায়েন্ট কিউ জাত সবচেয়ে বড় হয়। এ জাতের কাঁচা আনারস গাঢ় কালচে সবুজ।

কিন্তু পাকলে কমলা হলুদ বর্ণ ধারণ করে। কুইন, বারুইপুর ও হরিচরণ ভিটা জাতের আনারস আকারে ছোট। তবে কয়েকটি স্বাদে সামান্য টকও হয়ে থাকে। হরিচরণ ভিটা স্বাদে বেশ মিষ্টি। আনারস সুস্বাদু ও সুমিষ্ট আর রসে টইটম্বুর ফল। পুষ্টিগুণে আনারস অতুলনীয়। এতে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে।

প্রতি কেজি ফল থেকে ৫০০ ক্যালরি শক্তি পাওয়া যায়। কাঁচা আনারস স্বাদে অম্ল এবং পাকা আনারস মধুরাম্ল। কাঁচা আনারসের চাটনি রান্না করে খাওয়া যায়। আনারস থেকে জ্যাম, জেলি, স্কোয়াশ, রস প্রভৃতি তৈরি হয়। কিছু কিছু আনারস জ্বরে ও জণ্ডিস রোগে বেশ উপকারী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা