ফিচার

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

সাননিউজ ডেস্ক

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। পুরো নাম রবীন্দ্র চন্দ্র নিয়োগী। শেরপুর জেলায় গৃদানারায়ণপুর (পুরাতন গরুহাটী) গ্রামে এক জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা রমেশ চন্দ্র নিয়োগী ও মাতা সুরবালা নিয়োগী কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

রবি নিয়োগী শেরপুর গোবিন্দ কুমার পিস মেমোরিয়াল হাইস্কুল (বর্তমানে জি. কে পাইলট স্কুল) থেকে ১৯২৬ সালে ম্যাট্রিক পাস করে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে আইএ ক্লাসে ভর্তি হন। কিন্তু ১৯২৭ সালে ঐ কলেজের ছাত্রদের সঙ্গে পুলিশের এক সংঘর্ষের ফলে রবি নিয়োগীসহ কিছুসংখ্যক ছাত্র কলেজ থেকে বহিস্কৃত হয়। এরপর তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। ১৯২৯ সালে তিনি আই. এ পাস করেন।

তিনি ১৯৪১ সালে বিক্রমপুরের যোগেশ মুজমদারের কন্যা জ্যোৎস্না রানী নিয়োগীকে বিয়ে করেন। তখন রবি নিয়োগীর বয়স ৩১ বছর। তিনি ছিলেন রবি নিয়োগীর যোগ্য সহধর্মিনী। জ্যোৎস্না নিয়োগী বিপ্লবী রবি নিয়োগীর ঘরে এসেছিলেন একজন সাধারণ মেয়ে হিসেবে।

কলকাতার বিদ্যাসাগর কলেজে অধ্যয়নকালেই তিনি বিপ্লবী যুগান্তর দলের সান্নিধ্যে আসেন। ১৯৩৭ সালে তিনি কৃষক সমিতিতে যুক্ত হন এবং টঙ্ক আন্দোলন-এ বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন।

২০০২ সালের ১০ মে বিপ্লবী রবি নিয়োগী মৃত্যুবরণ করেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা