সংগৃহীত ছবি
ফিচার

নতুন কর্মসংস্থানে সফল উদ্যোক্তা মিতা চাকমা

জেলা প্রতিনিধি: শুরুতে রাঙ্গামাটি থেকে টেক্সটাইলের কাপড় এনে সামান্য লাভে ঘরে বসে বিক্রি করতেন। পরে একটি তাঁতের কারখানা গড়ে তোলার পরিকল্পনা করে স্বামী সহযোগিতা নিয়ে গড়ে তোলেন কারখানা। নাম দেন মিতা টেক্সটাইল।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর

খাগড়াছড়ি জেলার নতুন পাড়া গ্রামের স্বদেশ প্রীতি চাকমার স্ত্রী মিতা চাকমার কথা। পেশায় একজন গৃহিনী হলেও বর্তমানে তিনি একজন সফল নারী উদ্যোক্তা।

গত আট বছর আগে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে গবাদি পশু পালন করতেন তিনি। এছাড়া বিভিন্ন সমিতিতে টাকা সঞ্চয় করতেন। পরে তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে রাঙ্গামাটি থেকে টেক্সটাইলের কাপড় এনে স্বল্প লাভে ঘরে বসে বিক্রি শুরু করেন।

একটা সময় পর তিনি স্বামীর কাছে একটি টেক্সটাইল কারখানা তৈরির কথা জানান। এতে স্বামী স্বদেশ প্রীতি চাকমা পূর্ণ সম্মতি দেন। স্বামীর সম্মতি পেয়ে রাঙ্গামাটিতে অবস্থিত টেক্সটাইল কারখানা পর্যবেক্ষণ করেন। এরপর নিজের ঘরের কাছে গড়ে তোলেন একটি টেক্সটাইল কারখানা। গত পাঁচ মাস আগে গড়ে তোলা কারখানাটির নাম দেন মিতা টেক্সটাইল। এ কারখানা থেকে শুরু করে সফল নারী উদ্যোক্তার এ যাত্রায় তার স্বামী সবসময়ই পাশে ছিলেন।

তার টেক্সটাইলে পাহাড়ি নারীদের পরিধেয় পিনোন হাদী, গামছাসহ নানা বস্ত্র তৈরি করছেন। তিনি প্রথমে তার কারখানার কর্মচারীদের তিন মাস প্রশিক্ষণ দেন। প্রশিক্ষন শেষে তাদের বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিয়োগ দেন। এর মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও আত্ম-কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন মিতা চাকমা।

মিতা টেক্সটাইল হওয়ার পর থেকে এলাকা বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, এ সফলতার জন্য ২০২৩ সালে প্রথমে উপজেলা ও পরে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন মিতা চাকমা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা