ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বায়ু দুর্যোগপূর্ণ 

নিজস্ব প্রতিনিধি: আজও দুর্যোগপূর্ণ বায়ু নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল ২ যুবকের

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টা ৫৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা যায়।

একিউআই অনুযায়ী, আজ ঢাকার স্কোর ৩০৫। এ স্কোর বাতাসের মান ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। শহরটির স্কোর ২৭৬। অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: ১০০ কোটি টাকার কোকেন জব্দ

তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। এ শহরটির বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর, দূষণমাত্রার স্কোর ২৬৯। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির দূষণমাত্রার স্কোর ২০৬।

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আরও পড়ুন: বৃষ্টির আভাস, শৈত্যপ্রবাহের আশঙ্কা

স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু। স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

উল্লেখ্য, বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন- বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা