ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে শীর্ষ চারে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ রাজধানীর অবস্থান শীর্ষ চার নম্বরে।

আরও পড়ুন: তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯ টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার সূচকে আজ সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির বাতাসের মানের স্কোর ৩৬৮। বাতাসের এ মান দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা ৯ ডিগ্রি

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও চীনের চেংডু। শহর ২ টির বাতাসের মানের স্কোর যথাক্রমে ২৫৬ ও ১৮৬। এর মধ্যে দিল্লির বাতাস খুবই অস্বাস্থ্যকর ও চীনের চেংডু শহরের নাগরিকদের জন্য সেখানকার বাতাস অস্বাস্থ্যকর।

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষ চারে থাকা ঢাকার বাতাসের মানের স্কোর ১৫৬। বাতাসের এ মানও নগরবাসীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: পাটুরিয়ায়-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা