সংগৃহীত ছবি
পরিবেশ

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি প্রায় প্রতিদিনই বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষে অবস্থানে রাজধানী।

সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টা ২১ মিনিটে একিউআই অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৫৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

এ ছাড়াও স্কোর ২৪৮ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঘানার আক্রা, ২৩২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, ২১৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চীনের ছেংতু এবং ২১৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের দিল্লি।

তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন: শীত কমার আভাস

ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি বাড়চ্ছে । এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর এবং বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান জানান, ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। বায়ুদূষণের অনেক উৎসের মধ্যে ইদানিং নির্মাণযজ্ঞও উঠে এসেছে। ভবন বা অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি ও বেসরকারি সব উন্নয়নকাজ উন্মুক্তভাবেই করা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা