মধুখালী সদর ও কামারখালী হাটে চারা সংগ্রহ করতে ভিড় পড়ে গেছে কৃষকদের
পরিবেশ

রোপা আমনে বাম্পার ফলনের স্বপ্ন চাষিদের

ছবি ও প্রতিবেদন: বিভাষ দত্ত, ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে এ বছর বিভিন্ন হাট থেকে রোপা আমনের চারা সংগ্রহ করে মাঠে মাঠে তা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। উপজেলার একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে গত মৌসুমের তুলনায় চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাষিরাও বাম্পার ফলনের স্বপ্নে কোমড় বেধে মাঠে নেমে পড়েছেন।

চলতি বছর উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ৯০০ হেক্টর জমিতে। গত মৌসুমে আবাদ হয়েছিল আট হাজার ৩৮২ হেক্টর জমিতে।

তবে এরই মধ্যে আগস্টের শেষ পর্যন্ত চাষিরা আগাম ভাসমান চারাসহ বিভিন্ন উপায়ে আট হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমনের চারা রোপণ করে ফেলেছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রতাপ মণ্ডল। তিনি জানান, রোপা আমন সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আবাদ হয়ে থাকে। সেই হিসেবে সেপ্টেম্বরের অর্ধমাস (ভাদ্র মাস) ধরে আরো পাঁচ শতাধিক হেক্টর জমিতে রোপা আমনের চারা রোপণ করতে পারবেন চাষিরা। ফলে এবার আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

রোপণকালের শেষ ধাপে এসে তাই উপজেলার সবচেয়ে বড় দুটি হাট মধুখালী সদর ও কামারখালী হাটে চারা সংগ্রহ করতে ভিড় পড়ে গেছে কৃষকদের। মধুখালী হাটে প্রতিশত এক বোঝার চারা ৪০০ টাকা থেকে ৫০০ টাকায় কিনে সন্তুষ্ট চাষিরা। তারা বলছেন, গত বছরের তুলনায় এ বছর চারার দাম কম। দুটি হাটে চারার আমদানিও ব্যাপক।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা