ছবি: সংগৃহীত
পরিবেশ

৮ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ দেশের ৮ বিভাগের ২/১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল শুধু চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

গতকাল সারা দেশে বৃষ্টির প্রবণতা কম ছিল। এ দিন খুলনা ও ময়মনসিংহ বিভাগ একবারেই বৃষ্টিহীন ছিল। তবে অন্যান্য বিভাগের ২/১ জায়গায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় ৩১ মিলিমিটার। এ দিন ঢাকায়ও সামান্য বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু সেবাদান

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। পরবর্তী ২ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।

রোববার (১৫ অক্টোবর) থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: রূপপুর ইউরেনিয়ামের তৃতীয় চালান

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: এ্যানিকে নির্যাতন করা হয়নি

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও সাতক্ষীরায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২২.২ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা