পরিবেশ

বিপৎসীমার ওপরে তিস্তার পানি

লালমনিরহাট প্রতিনিধি: আবারও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এতে লালমনিরহাটে বন্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন: সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ‍ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (১৫ জুলাই) সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন: বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আবু তাহের জানান, তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বর্তমানে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সামগ্রিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে এবং বিপদসীমার ওপরে অবস্থান করতে পারে।

তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলার ৫ উপজেলার নদীর তীরবর্তী ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে । এছাড়া পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা