ছবি: সংগৃহীত
পরিবেশ

ভূমিকম্পে কাঁপল দেশ

সান নিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনূভূত হয়েছে।

গুগলের তথ্য অনুসারে, সকাল ১০ টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে। এতে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে ওঠে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টার বলছে, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে সৃষ্ট এ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৮। যার গভীরতা ছিল ৯ কিলোমিটার।

ঢাকাসহ সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গত ৫ মে সকাল ৫ টা ৫৭ মিনিটে ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভাঙে রাজধানী ও এর আশপাশের বাসিন্দাদের। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা