ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা তৃতীয় 

সান নিউজ ডেস্ক : টানা তাপপ্রবাহের পর হালকা বৃষ্টির দেখা মিললেও রাজধানী ঢাকার বায়ুমানের কোনো উন্নতি হয়নি। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২

শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৯ টায় আইকিউএয়ারের সূচকে এ তথ্য জানা যায়।

সূচকে আজ ঢাকার বায়ুমানের স্কোর ১৫২। অর্থাৎ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের তালিকায় ২৩৭ স্কোর নিয়ে বায়দূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অর্থাৎ শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে থাকা ইসরায়েলের তেল আবিবের বায়ুমানের স্কোর ১৫৬ অর্থাৎ বায়ু ‘অস্বাস্থ্যকর’।

আরও পড়ুন : চট্টগ্রামে রেলক্রসিংয়ে সংঘর্ষ, নিহত ১

এছাড়া চতুর্থ অবস্থানে থাকা দিল্লির স্কোর ১৪৪, যা সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর। আইকিউএয়ারের তালিকায় ১৪১ স্কোর নিয়ে একই ক্যাটাগরিতে রয়েছে পোল্যান্ডের ক্র্যাকো।শহরটির অবস্থান পঞ্চম।

অন্যদিকে ০ স্কোর নিয়ে এ তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কেনিয়ার নাইরোবি। এরপরই ৪ স্কোর নিয়ে ভালো স্থানে জাপানের নাগোয়া। আর অস্ট্রেলিয়ার সিডনির স্কোর ৬। অর্থাৎ শহরগুলোর বায়ুমান খুব ভালো।

আরও পড়ুন : বিদ্যুতের সমাধান ১৫-২০ দিনের মধ্যে

আইকিউএয়ারের স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা