পরিবেশ

সারাদেশে সপ্তাহজুড়ে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহজুড়েই সারাদেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ক্ষেত্রে মদ্যমেয়াদী বন্যারও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। অন্যদিকে জুনের শেষ দিকে শুরু হওয়া স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি এখনো রয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাব পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের পূর্বাংশ,বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ কারণে দেশে আগামী প্রায় সাতদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‘আগামী দুদিন, বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। ওদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগেও বৃষ্টি হবে। তাছাড়া এই বৃষ্টি এই সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। সপ্তাহজুড়ে এই বৃষ্টি থেমে থেমে চলবে সারাদেশেই। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত নেই। সবকিছু পরিস্থিতি দেখে বোঝা যাবে।’

দেশে এখন মৌসুমি বায়ু বা বর্ষার বৃষ্টি হচ্ছে। বর্ষার বৃষ্টির ধরন বর্ণনা করে তিনি বলেন, ‘বর্ষার বৃষ্টি কখনও একটানা হয়। আবার কখনও থেমে থেমে হয়। কখনও বৃষ্টি তিনদিন, পাঁচদিন, সাতদিন ধরে টানা হয়। থামে না। তিনদিনের বেশি হলে দীর্ঘমেয়াদি বৃষ্টি বলি। তিনদিনের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটাকে স্বল্পমেয়াদি বলি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে। তারপর কয়েক দিন বৃষ্টি হয়নি। এখন আবার শুরু হয়েছে। বর্ষাকালের বৃষ্টি এ রকমই।’

ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে ৬-১২ কিমি/ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে যা অস্থায়ীভাবে দমকায় ৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দিনের তাপমাত্রা (১-৩) সে. হ্রাস পেতে পারে।

নদীবন্দরের সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানায়, ঢাকা, খুলনা, বরিশাল,পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সর্তকতা সংকেত (পুনঃ) ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা