পরিবেশ

আম্পানের পর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

আম্পানের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আগামী সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর।

মাত্র কয়েকদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় আম্পান। তা ভারত এবং বাংলাদেশে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে । সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে এই নিম্নচাপের আভাসে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।

এবারের নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়; তা হলে তার নাম হবে গতি।

আগামী সোমবারের (৮ জুন) মধ্যে নিম্নচাপটি কেমন চেহারা নেবে; তা আরও স্পষ্ট হয়ে যাবে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই।

তবে এখনই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। দিল্লির আবহাওয়া অফিসের কর্মকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। উল্টো বর্ষার আগমনে সুবিধা করে দেবে এই নিম্নচাপ।

বঙ্গোপসাগরের ওই নিম্নচাপের হাত ধরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।

নিম্নচাপটি কেমন চেহারা নিচ্ছে; তা বোঝা যাবে আগামী সোমবার। পরিস্থিতির ওপর তাই নজর রাখছেন আবহাওয়াবিদরা।

এ বছর স্বাভাবিক হারে বর্ষার পূর্বাভাস রয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক হারে বৃষ্টি হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা