পরিবেশ

বিশ্ব নদী দিবস আজ

সাননিউজ ডেস্ক: আজ বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশসহ বিভিন্ন দেশে পালিত হচ্ছে দিবসটি। নদী রক্ষায় মানুষকে সচেতন করাই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। নদী পৃথিবীর ধমনীর মতো, এর প্রবাহমনতাই মানুষের জীবন রক্ষাকারী।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভাইরাসমুক্ত বিশ্বের জন্য চাই দূষণমুক্ত নদী’। নদী রক্ষায় বিভিন্ন দেশে দিবসটি পালন হচ্ছে। এবার নদী দিবসে বিশ্বে প্রায় এক হাজার কর্মসূচি পালন হচ্ছে।

নদীমাতৃক বাংলাদেশে নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশে প্রতিবছর সেপ্টেম্বরের শেষ রোববার দিবসটি পালন হয়।

১৯৮০ সাল থেকে দিবসটি পালন হচ্ছে। দিবসটি প্রথমে পালন শুরু করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। বিসি রিভারস ডে পালন দিয়ে যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। ১৯৮০ সালে কানাডার খ্যাতনামা নদীবিষয়ক আইনজীবী মার্ক অ্যাঞ্জেলো দিনটি ‘নদী দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেন। বিসি রিভারস ডে পালনের সাফল্যের হাত ধরেই তা আন্তর্জাতিক রূপ পায়।

জাতিসংঘ ২০০৫ সালে নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে ‘জীবনের জন্য জল দশক’ ঘোষণা করে। তখন জাতিসংঘ দিবসটিকে অনুসমর্থন করে। ২০১০ সাল থেকে বাংলাদেশে এ দিবস পালন হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা