পরিবেশ

ধূসর ফণীমনসা সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে একটি চাবাগানের বাংলো থেকে ধূসর ফণীমনসা সাপের একটি বিরল উপ-প্রজাতি, কালো চোখের ধূসর ফণীমনসা সাপ উদ্ধার হয়েছে।

স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (এসইডব্লিউ) ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাপটি উদ্ধার করে।

বর্তমানে সাপটি লাউয়াছরা রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

এসইডব্লিউ'র খোকন সিংহা জানান, আমরা খবর পাই, ভাড়াউড়া চা বাগানে একটি সাপ বাংলোতে ঢুকেছে। খবর পাওয়ার পর, আমাদের কাছে সাপ ধরার যন্ত্রপাতি না থাকায় সেবা ফাউন্ডেশনকে খবর দেই। পরের সাপটি উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।

সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, অনেক বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করেও সাপটির নাম জানতে পারিনি। কয়েকজন প্রাণিবিদ্যার অধ্যাপকের সাথেও যোগাযোগ করেছি।

তবে এই সাপটির পরিচয় নিশ্চিত করেছেন, বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টারের প্রশিক্ষক ও সহকারী সাপ গবেষক বোরহান বিশ্বাস রমন।

তিনি জানান, এই সাপের নাম ধূসর ফণীমনসা। তবে সাপটির এ উপ-প্রজাতি খুবই বিরল। এদের দুইটি উপ-প্রজাতি আছে, একটি ধুসর চোখে আরেকটি কালো চোখের। শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া সাপটি কালো চোখের, যার দেখা পাওয়া খুবই বিরল ঘটনা। তবে অতীতে পার্বত্য চট্রগ্রাম ও সিলেট অঞ্চলে প্রায়ই দেখা যেত।

সাপটির ইংরেজি নাম- গ্রে ক্যাট স্নেক এবং বৈজ্ঞানিক নাম বৈগা সিয়ামোনসিস।

তিনি আরও জানান, সাপটি ভারতের কিছু এলাকা, মিয়ানমার , থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় দেখা গেছে।

তিনি আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা- আইইউসিএন এর রেফারেন্স দিয়ে বলেন, তাদের তথ্য অনুসারে দেশে ৭ ধরনের ফণীমনসা সাপ পাওয়া যায়, তবে কালো চোখের সাপটি খুবই দুর্লভ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা