পরিবেশ

রাজধানীর বাসায় ফুটেছে নাইট কুইন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার একটি বাসায় ফুটেছে 'নাইট কুইন’ বা ‘নিশিপদ্ম’ ফুল। দুষ্প্রাপ্য ফুলটি খুবই দেখা যায়। ফুলের শুভ্রতা যেকোনো প্রকৃতিপ্রেমীকে আকর্ষণ করে।

গতকাল রাতে নাইট কুইন ফুলটি ফুটে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম)ও প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক মির্জা তারেকুল কাদের।

তিনি বলেন, আমার স্ত্রী শামীমা নার্গিস বাগান করতে ভালোবাসেন। গতকাল রাতে তার বাগানে নাইট কুইন ফুলটি ফুটেছে। 'নাইট কুইন’ বা ‘নিশিপদ্ম’ অনেকটা দুষ্প্রাপ্য ফুল। এই ফুল শুধু রাতে ফুটে, তাই এমন সুন্দর নাম।

তিনি জানান, নাইট কুইন ফুলের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। গাছ লাগালেই কিন্তু সব গাছে ফুল হয় না। আবার হলেও প্রস্ফুটিত হয় না। তার আগেই ঝরে যায়। ফুল হতে লাগে তিন বছর। নাইট কুইন ফুলের গন্ধও দারুণ- ভারি মিষ্টি। নাইট কুইন ডাল থেকে হয় না। হয় লম্বা-পাতলা সবুজ পাতার মাথা থেকে। প্রথমে একটা ডালের মত বের হয়। এর মাথায় হয় এই ফুল। ফুটতে একটু সময় লাগে। কিন্তু দিনের বেলায় কখনোই সে ফুটবে না। ফুটবে শুধুই রাতে।

মির্জা কাদের বলেন, সন্ধ্যা হওয়ার পর থেকেই একটু একটু করে পাপড়ি মেলতে শুরু করে নাইট কুইন। রাত যত বাড়ে,পাপড়িগুলো তত নিজেকে মেলে ধরে। সে এক অপূর্ব দৃশ্য! পুরো ফুল ফুটতে ফুটতে মাঝরাত। এই ফুলের জীবন খুব ছোট। সর্বোচ্চ ভোররাত পর্যন্ত বেঁচে থাকে একটি প্রস্ফুটিত নাইট কুইন।ভোরের আলো ছড়ালেই কুঁকড়ে বুজে যায় এই ফুল, এমন কি গন্ধও থাকে না আর।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা