পরিবেশ

ভারতের বনাঞ্চলে ৪ বছরে চিতা বেড়েছে ৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অব ইন্ডিয়ার এ সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতে চিতাবাঘ বেড়েছে প্রায় ৫ হাজার। ২০১৮ সালের চিতাবাঘ শুমারির ফলাফল অনুসারে সব মিলিয়ে ভারতের চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৫২টিতে।

বাঘ শিকারি চোরা কারবারিদের হাতে অথবা লোকালয়ে এসে মানুষের পিটুনিতে ২০১৯ সালে ৪৯১টি চিতাবাঘের মৃত্যু হয়েছিল ভারতে। এর আগের বছর অবশ্য এ সংখ্যাটি ছিল আরও বেশি, সমান ৫০০টি। শুমারির ফলাফলে বলা হয়েছে, ৪ বছরে চিতাবাঘ বেড়েছে ৪ হাজার ৯৪২টি। এর আগে ২০১৪ সালে প্রথম পরিচালিত চিতাবাঘ শুমারির ফল প্রকাশ হয় ২০১৫ সালে।

তখন ভারতে ১৮টি রাজ্যের অভয়ারণ্য ও ব্যাঘ্র প্রকল্পে ৭ হাজার ৯১০টি চিতাবাঘ থাকার কথা বলা হয়। পশ্চিমবঙ্গে চিতাবাঘ বেশি মিলছে বক্সা, জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যে। এখানে রয়েছে ৯০টি চিতাবাঘ। চিতাবাঘের এ সমীক্ষা চলে ভারতের ১৮টি রাজ্যের ৩ লাখ ৮১ হাজার ৪০০ বর্গকিলোমিটার বনাঞ্চলজুড়ে। ১৪১ এলাকার ২৬ হাজার ৮৩৮টি জায়গায় ক্যামেরা ট্র্যাপ করা হয়।

শুমারিতে উঠে আসে প্রায় সাড়ে ৩ কোটি ছবি। এর মধ্যে ৫১ হাজার ৭৭৭টি ছবি ছিল শুধু চিতাবাঘের। ছবি বিশ্লেষণ করে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া বলেছে, দেশে কমপক্ষে ১২ হাজার ৮৫২টি চিতাবাঘ রয়েছে। এ সমীক্ষার বাইরেও চিতাবাঘ থাকতে পারে। চিতাবাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় খুশি ভারতের কেন্দ্রীয় বন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘এটা আমাদের বন্য প্রাণী সংরক্ষণে বিরাট সাফল্য। এ সাফল্যকে ধরে রাখার জন্য আমাদের আরও সচেতন হতে হবে। চিতাবাঘ মারা বন্ধ করতে হবে।’দিকে ভারতের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অব ইন্ডিয়ার এক হিসাবে বলা হয়েছে, ভারতে ২০১৪ সালে বাঘের সংখ্যা ছিল ২ হাজার ২২৬টি।

তবে ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯৬৭টিতে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, গত বছর মৃত্যু হওয়া ১১০টি বাঘের মধ্যে ৩৮টির মৃত্যু হয়েছে বাঘ শিকারি চোরা কারবারিদের হাতে আর চিতাবাঘ মারা পড়ে ৪৯১টি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা