পরিবেশ

হঠাৎ মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবি মানুষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে হঠাৎমুষলধারে বৃষ্টি। বিভিন্ন স্থান ও মূল সড়কে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন কাজে বের হওয়া রাজধানীর কর্মজিবী মানুষ। অনেক জায়গায় রাস্তা ও ফুটপাত তলিয়ে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধ রাস্তা, সেই সঙ্গে নেই পর্যাপ্ত গণপরিবহন। পানিতে ডুবে থাকা সড়কের মধ্য দিয়ে যখন যানবাহন চলছে তখনই সড়কে উঠছে ঢেউ।

রোববার (১ নভেম্বর) দুপুরে যারা কাজে বেরিয়েছেন তাদের পড়তে হয়েছে এমন ভোগান্তিতে। বাড্ডা এলাকায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়া বেসরকারি চাকরিজীবী সাব্বির আহমেদ বলেন, দুপুরে হঠাৎ করে মুষলধারে বৃষ্টির কারণে বাড্ডাসহ বিভিন্ন স্থান জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে অনেক রাস্তায় যানজট। বৃষ্টি হলেই রাজধানীবাসীকে এমন ভোগান্তিতে পড়তে হয়। এটার কি কোনো প্রতিকার নেই?

মিরপুর থেকে মহাখালী, গুলশান, বাড্ডা হয়ে বনশ্রীর মধ্যে চলাচলকারী আলিফ পরিবহনের বাসচালক ওয়াহিদুর রহমান বলেন, বৃষ্টি হলেই স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, মানুষের ভোগান্তিসহ আমাদের গাড়ি চালাতে সমস্যা হয়। আজকের বৃষ্টির পরও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যানবাহন কম চলছে আবার যানজটও সৃষ্টি হয়েছে খুব। পথচারীরা পড়েছেন বিড়াম্বনায়। এদিকে দেশের পাঁচটি অঞ্চলের নদীবন্দরকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত এবং ১৩টি অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা