ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ সোমবার থেকে ভারি বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের আভাস পাওয়া গেছে। দেশের বেশিরভাগ এলাকায় আজ সোমবার (১৬ জুন) থেকে ভারি বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এই বর্ষণ চলবে আগামী রবিবার (২২ জুন) পর্যন্ত। ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে।

গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরমভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানীসহ বেশকিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। কিন্তু তাতেও গরম কমেনি। আজ সোমবার এই প্রতিবেদন লেখার সময় ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিলো।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৬ জুন) থেকে বৃষ্টি বাড়বে। তখন তাপপ্রবাহ কমে আসবে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, ‘কালকে থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে। এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।’

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক বলেন, ‘এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে দমকা বাতাস ঝড়ো হাওয়া, কখনও কখনও থাকবে বজ্রপাত। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এসব পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা আছে।’

এপ্রিল-মের পরিবর্তে এবার জুন উষ্ণতম মাসে পরিণত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা