কুয়াশাচ্ছন্ন সকাল, আসছে শীতের আমেজ
পরিবেশ

কুয়াশাচ্ছন্ন সকাল, আসছে  শীতের  আমেজ 

ডেস্ক রিপোর্ট : কয়েকদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে কাক ডাকা ভোরে কুয়াশায় আচ্ছন্ন থাকে সারা বাংলাদেশ। ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির কণা চোখে পড়ে। কুয়াশার কারণে সামান্য দূরের মানুষকেও চিনতে কষ্ট হয়।শীতকাল আসতে এখনও অনেক দেরি থাকলেও কিছুদিন যাবত ভোরবেলায় শীতের মতো আমেজ পাওয়া যায়।মনে হয় যেন শীত এসেই পড়লো। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ঘোর কেটে যায়। বাইরে বের হলে প্রখর রোদে ঘেমে অস্থির হতে হয়। আবার হুটহাট করে বৃষ্টিপাতও হচ্ছে।

গত কয়েকদিন যাবত আবহাওয়ার হরেক রূপ দেখা যাচ্ছে। অনেকেই পরিবার পরিজনসহ প্রাতর্ভ্রমণে আসছেন। সবুজ ছায়া আচ্ছাদিত বৃক্ষরাজি, রং-বেরংয়ের ফুল ও উদ্যানের লেকের পাড়ে বসে বুক ভরে নি:শ্বাস নিয়ে স্বস্তি পাচ্ছেন।তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রখর রোদে গরমে অস্থির হচ্ছে মানুষ। এ কারণে অধিকাংশ প্রাতভ্রমণকারী ভোরে এসে সূর্য উঠার আগেই বাড়িতে ফিরে যাচ্ছেন। ভোর বেলায় শীতের আমেজ শুধু উদ্যানেই নয়, রাজধানীর বিভিন্ন এলাকাতেই অনূভত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, এ মাসে বর্ষা বিদায় নিচ্ছে। নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পাবে। নভেম্বর মাসে শীত শুরু হতে পারে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা