সংগৃহীত ছবি
পরিবেশ

বিশ্বের বায়ু দূষণের ৬ষ্ঠ স্থানে ঢাকা

মাহিদুল হোসেন সানি: বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বায়ু দূষণের তালিকায় ঢাকা ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে। এই দূষণ শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৯ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আরও পড়ুন: বায়ুদূষণের শীর্ষে ঢাকা

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে ভিয়েতনামের রাজধানী হ্যানয়নের দুষণ স্কোর ২৪০, অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভোর দুষণ স্কোর ২১১, অর্থাৎ এই শহরের বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে ভারতের দিল্লির দুষণ স্কোর ১৮৪, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের দুষণ স্কোর ১৭৬ , অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৫ম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডুর দুষণ স্কোর ১৭৩ , অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৬ষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকার দুষণ স্কোর ১৭২ , অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা