সংগৃহিত ছবি
পরিবেশ

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: টানা ৩ দিন ধরে ভারতের দিল্লির বায়ু বিপজ্জনক অবস্থায় রয়েছে। একই অবস্থা পাকিস্তানের লাহোরের। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মানও ৩ দিন ধরে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে ৩য় স্থানে রাজধানী ঢাকা

রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা শহর দিল্লি এবং এই শহরটির দূষণ স্কোর ৬৪৭ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক অবস্থায় রয়েছে। এর আগে শুক্রবার ও শনিবারও দিল্লির বায়ুর মান বিপজ্জনক হওয়ায় শহরের সব প্রাইমারি স্কুলে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেওয়া হয়েছে একাধিক নির্দেশনা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৭৯০ অর্থাৎ সেখানকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে।

অপরদিকে রাজধানী ঢাকা রয়েছে ৫ নম্বরে। এই শহরের দূষণ স্কোর ২২৫ অর্থাৎ এখানকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা