ফাইল ছবি
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা নবম

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান নবম। এ দিন ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: ৩ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার (১৪ মে) বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্সের) থেকে এ তথ্য জানা গেছে।

দূষণমাত্রার তালিকার শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ৩৩১। অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক। এরপর রয়েছে দেশটির আরেক শহর মুম্বাই। এ শহরের দূষণ স্কোর ১৮৬। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এরপরে রয়েছে পাকিস্তানের লাহোর, দূষণ স্কোর ১৭৩। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

আরও পড়ুন: ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ

এ তালিকায় ঢাকা রয়েছে ৯ নম্বরে, দূষণ স্কোর ১২২। অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর। বিশেষ করে যারা ফুসফুসজনিত রোগে আক্রান্ত ও অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের জন্য ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের সূচকে স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

স্কোর ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর বায়ু, স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা