ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান সপ্তম

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে আজ রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। এ দিন ঢাকার বাতাস সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: আ’লীগের সম্পাদকমণ্ডলীর সভা বিকেলে

সোমবার (৬ মে) সকাল ১০টায় আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ১২৩। বাতাসের এ মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

এ সূচকে গতকাল একই সময়ে বিশ্বের ১১৮টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল সপ্তম। এ সময় স্কোর ছিল ১১৪। এ মানও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

তার আগের দিন অর্থাৎ শনিবারও (৪ মে) ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ছিল। সেদিন বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে ঢাকা ১২তম অবস্থানে ছিল এবং স্কোর ছিল ১১৪।

আরও পড়ুন: ৮ মে থেকে সশরীরে ক্লাসে ফিরছে ঢাবি

আজ সকালে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের নয়াদিল্লি। শহরটির স্কোর ২৯০। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে নেপালের কাঠমান্ডু ও পাকিস্তানের লাহোর। শহরের দুটির স্কোর একই, ১৮১।

উল্লেখ্য, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

আরও পড়ুন: ৩ দিন বন্ধ থাকবে বাইক চলাচল

আইকিউএয়ারের সূচকে স্কোর ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস এবং স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার পরামর্শ দিয়েছে, ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা