ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকা ফাঁকা, তবুও বায়ুতে নেই উন্নতি

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে রাজধানী প্রায় ফাঁকা। রাজধানীর বায়ুদূষণের দুটি বড় উৎস যানবাহন ও কলকারখানার ধোঁয়ার পরিমাণ এ মুহূর্তে অনেকটাই কমেছে। তারপরও আজ বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ।

আরও পড়ুন: একদিনে টোল আদায়ে নতুন রেকর্ড

বুধবার (১০ এপ্রিল) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৮২। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। গতকাল ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। স্কোর ছিল ১৬৮।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল নেপালের কাঠমান্ডু। শহরটির স্কোর ২৫৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। শহর দুটির স্কোর যথাক্রমে ২৫৮ ও ২৩৮।

আরও পড়ুন: ছেলেকে বাচাঁতে চিকিৎসক বাবার মৃত্যু

উল্লেখ্য, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

আইকিউএয়ারের সূচকে স্কোর ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু, স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা