ফাইল ছবি
বিনোদন

পঙ্কজ উদাস আর নেই

বিনোদন ডেস্ক: খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস আর নেই। তার মেয়ে নায়াব উদাস গণমাধ্যমকে এ খবরটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: করোনায় সর্বস্বান্ত হয়েছিলেন মেধা

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৭২ বছর বয়সী পঙ্কজ মারা যান বলে জানিয়েছেন তার জনসংযোগ কর্মকর্তা। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হচ্ছিল।

ভারতের গুজরাটে জন্মগ্রহণ করা পঙ্কজ উদাস মূলত গজল গায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান। ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে ১৯৮০ সালে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: বাবা হারালেন পপি

চার দশকেরও বেশি সময় ধরে তিনি তার শক্ত অবস্থান ধরে রেখেছে। ৮০'র দশকে মুগ্ধতা ছড়িয়েছে পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’- পঙ্কজ উদাসের গাওয়া কিছু শ্রেষ্ঠ গজল যা আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-তার কয়েকটি বিখ্যাত অ্যালবামের নাম।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা