ছবি: সংগৃহীত
বিনোদন

ওপেনহাইমারের জয়জয়কার

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের সম্মানজনক পুরস্কার ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’ এবার কারা পেলেন তা জানার জন্য বরাবরের মতো মুখিয়ে আছেন দর্শকরা। রোববার (১৪ জানুয়ারি) এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: করণ জোহর-রণবীর কলকাতায়

‘গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড’র পর এবার ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এও সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘ওপেনহাইমার’। সিনেমাটির জন্য আবারও সেরা পরিচালকের খেতাব পেলেন ক্রিস্টোফার নোলান।

‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড’-এ সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। তিনিও ‘ওপেনহেইমার’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন।

এছাড়া ‘পুওর থিংস’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এমা স্টোন। ‘দ্য হোল্ডওভার’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন পল জিয়ামাটি।

আরও পড়ুন: বিয়ে করলেন জোভান

ড্রামা সিরিজের জন্য সেরার পুরস্কার জিতেছে ‘সাকসেশন’। কমেডি সিনেমায় সেরার খেতাব জেতে গ্রেটা গারউইগের ‘বার্বি’। ‘দ্য হোল্ডওভার্স’-এর জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডা ভাইন জয় র‍্যানডলফ।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ‘অ্যানাটমি অব অ্যা ফল’। থ্রিলার ঘরানার এ সিনেমাটি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবেও সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা