সংগৃহীত
বিনোদন

ধরা পড়ে গেলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতা ভিকি কৌশলের বিয়ের পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। খুব একটা গণমাধ্যমের আলোচনায় পাওয়া যাচ্ছে না তাকে। জনসমক্ষেও আসছে কম।

আরও পড়ুন: গার্লস ট্রিপ-এ পরিণীতি

নেটিজেনরা তো আর এ কারণে চুপ নেই। অভিনেত্রীর এভাবে অন্তরালে থাকারও একটা কারণ বের করে ফেলেছেন। তাকে ঘিরে যে গুঞ্জন আসছে সেটি হলো- ক্যাটরিনা অন্তঃসত্ত্বা।

এদিকে নভেম্বর মাসেই মুক্তি পাচ্ছে ‘টাইগার-৩’। তার আগেই কি সুখবর দেবেন এ নায়িকা?

সম্প্রতি তিনি হায়দরাবাদে একটি ব্র্যান্ডের প্রচারে যান। গোলাপি ফুলহাতা চুড়িদার আর খোলা চুল, ওড়না দিয়ে ক্রমাগত পেট আড়াল করার চেষ্টা করছেন। এমন একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের গুঞ্জনের সূত্রপাত ঘটে।

আরও পড়ুন: ১১ বছর পর র‌্যাম্পে বিপাশা

প্রায় সকলেই একবাক্যে বলছেন- ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। কেউ লিখেছেন, অন্তঃসত্ত্বা বলেই নিজের লুকোনোর চেষ্টা করছেন। এক অনুরাগী লেখেন, দারুণ খবর! ক্যাটরিনা সত্যিটা প্রকাশ্যে আনুন।

সম্প্রতি ক্যাট একটি গহনার বিপণির অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন । অভিনেত্রীর ধারে-কাছে তখনো কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না। হঠাৎ এমন আচরণ দেখে সবাই আন্দাজ করছেন, সত্যিই হয়তো কিছু লুকোচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন: পুত্রসন্তানের বাবা হলেন জিৎ

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, এ মুহূর্তে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। কাজের বাইরে অন্য কোনো কারণে প্রচারে আসতে চান না। কাজের এতটাই চাপ যে, এক শহর থেকে অন্য শহরে প্রতিনিয়ত যেতে হচ্ছে তাকে।

বিমানবন্দরেও কেন আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা দিচ্ছেন না তিনি। শোনা যাচ্ছে, আজকাল নাকি ক্যাটরিনা খুব ভোরের ফ্লাইটে যাতায়াত করছেন, সেই কারণে ফাঁকি দিচ্ছেন আলোকচিত্রীদেরও।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা