প্রতীকী ছবি
বিনোদন

বক্স অফিসে ১ বিলিয়ন ডলার পার

বিনোদন ডেস্ক: ‘বার্বি’ সিনেমাটি মুক্তির পর গোলাপি তথা বার্বি ট্রেন্ডে গা ভাসিয়েছেন ৮ থেকে ৮০। এর প্রতিফলন দেখা গেছে বক্স অফিস ছবিটির আয়েও।

আরও পড়ুন: ভক্তকে মাইক ছুড়ে মারলেন কার্ডি বি

ইতিমধ্যে ছবিটি বিশ্বজুড়ে বক্স অফিসে ১.০৩ বিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছে। ওয়ার্নার ব্রোসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়লেন ‘বার্বি’র পরিচালক গ্রেটা জারউইগ। তিনিই প্রথম নারী পরিচালক, যার ছবি ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করল।

বার্বেনহাইমারের (বার্বি এবং ওপেনহাইমার) ক্রেজের মধ্যে ‘বার্বি’ স্বতন্ত্রভাবে এতোটা ভালো ফল করবে, সেটি যেন খানিকটা অপ্রত্যাশিতই ছিল।

আরও পড়ুন: গানের বাজেট ৯০ কোটি

এবার ছবিটি নিজের একটা স্বতন্ত্র জায়গা তৈরি করে নিলো। বক্স অফিসে এ বিরাট সাফল্য মোটেও অপ্রত্যাশিত ছিল না।

এ প্রসঙ্গে কমস্কোরের সিনিয়র মিডিয়া অ্যানালিস্ট পল ডারগারাবেডিয়ান জানান, গত ৩০ বছর ধরে আমি এ পেশায় আছি। বার্বি বলুন বা বার্বেনহাইমার, এ ট্রেন্ড বা ক্রেজটা একবারেই অপ্রত্যাশিত এবং অকল্পনীয় ছিল।

আরও পড়ুন: ফের আইটেম গানে নুসরাত

তার মতে, অতীতে কম-বেশি মাত্র ৫০ টি ছবিই ইনফ্লেশনের কারণে ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছুঁতে পেরেছে।

উল্লেখ্য, ‘বার্বি’ ছবিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল ওয়ার্নার ব্রোস। বিশ্বজুড়ে এই বিপুল সাফল্যের নেপথ্যে রয়েছে কিছু বড় বড় মার্কেটে ছবিটিকে ঘিরে উন্মাদনা।

এর মধ্যে রয়েছে- ইংল্যান্ড, মেক্সিকো এবং অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: বদলে গেছেন পিয়া বিপাশা!

যেদিন থেকে সেখানকার বক্স অফিসে ছবিটি মুক্তি পেয়েছে, সেদিন থেকে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এমনটাই জানিয়েছে বক্স অফিস ট্র্যাকিং সাইট মজো।

বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় বাজার, চীনেও দারুণ ব্যবসা করেছে ‘বার্বি’। দেশটিতে ‘ট্রানস্ফর্মারস’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, মার্ভেলের সুপার হিরো মুভির দারুণ চাহিদা রয়েছে।

‘বার্বি’ সেখানে এতো সাড়া পাওয়ার কারণ, এটি একটি জনপ্রিয় খেলনা বলে। এমনটাই ধারণা করেন সেন্টার ফর চাইনিজ স্টাডিজের ডিরেক্টর মাইকেল বেরি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা