ছবি : সংগৃহিত
বিনোদন

‘পাপী’ হয়ে আসছেন স্নিগ্ধা

বিনোদন ডেস্ক: এখনো কোনো সিনেমা মুক্তি না পেলেও নবাগত চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা সম্প্রতি ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘পাপী’তে চুক্তিবদ্ধ হয়েছেন । সুলতান মজুমদার এটি পরিচালনা করছেন।

আরও পড়ুন: বড়লোক বয়ফ্রেন্ড নেই, বিদ্যুৎ বিল দিবে

টিভি ও ওটিটি পর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে আছেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবার শ্যামলের বিপরীতে কাজ করতে চলেছেন স্নিগ্ধা। নিজের তৃতীয় সিনেমা নিয়ে উচ্ছ্বসিত তিনি।

জান্নাতুল স্নিগ্ধা বলেন, ‘সিনেমাটিতে পাপড়ি চরিত্রে অভিনয় করছি। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে এটি নির্মিত হবে। পাপড়ি সাহসী একটি মেয়ে। তার একটা অতীত আছে, যা সব সময় যন্ত্রণা দেয়। পাপড়ির জীবনটাই সংগ্রামী। মানুষের প্ররোচনায় একটা সময় খারাপ পথে পা বাড়ায়। গল্প মোড় নেয় ভিন্ন দিকে। বাকিটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে।

আরও পড়ুন: উত্তাপ ছড়াচ্ছেন সানি লিওন

তবে এতটুকু বলতে পারি গল্প ও চরিত্রে চমক আছে। আশা করছি, শ্যামল ভাইয়ের সঙ্গে আমার প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় সিনেমাটি দর্শকরা ইতিবাচকভাবে গ্রহণ করবে। নিজের সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করব।’

জানা যায়, চলতি বছরের আগামী ১৫ জুন থেকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে ‘পাপী’ সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা চলবে এর দৃশ্যধারণের কাজ। এতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।

আরও পড়ুন: আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিক

প্রসঙ্গত, নবাগত চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা ‘সোনার চর’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে স্নিগ্ধার সহশিল্পী জায়েদ খান।

এই সিনেমার কাজ শেষ করে একই নির্মাতার মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ‘সুবর্ণভূমি’ নামের আরেকটি সিনেমায় কাজ করেছেন নায়িকা।

আরও পড়ুন: টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন মিম

এতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল তার সহশিল্পী। বর্তমানে সিনেমা ২ টি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা