ছবি : সংগৃহিত
বিনোদন

নাট্যনির্মাতাদের ৩ দফা দাবি

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন টেলিভিশন নাটক নির্মাতাদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নবনির্বাচিত কমিটি। এ সভায় সংগঠনের পক্ষে ৩ দফা লিখিত দাবি উপস্থাপন করেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা।

আরও পড়ুন : পুলিশের গাড়িতে লাথি, বিপাকে অভিনেত্রী!

সোমবার (২২ মে) দুপুর ১২ টায় বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

নাট্যনির্মাতাদের উত্থাপিত দাবিগুলো হলো:

১. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট-এ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ-এর প্রতিনিধি থাকলেও টেলিভিশন মাধ্যমের নির্মাতাদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কোনো প্রতিনিধি নেই। এমতাবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট-এ ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

২. টেলিভিশন মাধ্যমে নির্মিত টেলিফিল্মকে একটি আলাদা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আওতায় অন্তর্ভুক্ত করা।

আরও পড়ুন : শাকিবকে ছাড়া বিকল্প ভাবার সুযোগ নেই

৩. টেলিভিশন মাধ্যমে কর্মরত নির্মাতাদের পেশাগত পরিচয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এ সভায় উপস্থিত ছিলেন তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার। আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, সহসভাপতি মনোজ সেনগুপ্ত, আশরাফুল আলম রন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদা আক্তার লাজুক, অর্থ সম্পাদক আবু রায়হান মো. জুয়েল, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব জহির খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, দপ্তর সম্পাদক সাঈদ রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য দীন মোহাম্মদ মন্টু, গাজী আপেল মাহমুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ, নাসির উদ্দিন মাসুদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা