ছবি: সংগৃহীত
বিনোদন

চেহারা পাল্টাতে গিয়ে অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক : নিজেকে বিটিএস তারকা জিমিনের মতো অবিকল দেখতে চেয়েছিলেন কানাডিয়ান অভিনেতা সেন্ট ভন কলুচি। সেটা করতে গিয়ে ১২ বার সার্জারি করান তিনি। এতেই প্রাণ হারালেন ২২ বছর বয়সী এই তারকা।

আরও পড়ুন : সুস্থ হয়েই তরবারি হাতে নিলেন!

জানা যায়, ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন সেন্ট ভন। সেখানে সংগীত জগতে খ্যাতি পেতে চেয়েছিলেন তিনি। ভনের আদর্শ ছিল বিটিএস তারকা পার্ক জিমিন। তার মতোই চেহারা পেতেএকের পর এক অস্ত্রোপচার করাতে থাকেন তরুণ অভিনেতা।

১২ বার সার্জারির জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা খরচ করে ফেলেন সেন্ট ভন!

আরও পড়ুন : হাউজফুলে চলছে ‘লোকাল’

নিজের মুখ, চোখ, ভ্রু, ঠোঁট, নাক পাল্টে ফেলেছিলেন তিনি। গত বছরের নভেম্বরে চোয়ালে অস্ত্রোপচার করিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু তা ঠিকভাবে না হওয়ায় আবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেন্ট ভন।

গত ২২ এপ্রিল দক্ষিণ কোরিয়ার হাসপাতালে সেন্ট ভনের অস্ত্রোপচার হয়। এতেই ইনফেকশন হয়ে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : টোনড ফিগারের রহস্য জানতে উৎসুক!

২০২২ সালের জুন মাসে কোরিয়ান ড্রামা ‘প্রিটি লাইজ’-এ অভিনয় করেছিলেন ভন। এরিক হিসেবে তার কাজ প্রশংসিতও হয়েছিল।

তবে সেন্ট ভনের চাহিদা ছিল অন্য। তার জেরেই মাত্র ২২ বছর বয়সে প্রাণ হারালেন এই তরুণ অভিনেতা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা