সংগৃহীত
বিনোদন

আবারও ঢাকাই সিনেমায় মিঠুন 

বিনোদন ডেস্ক : বলিউড ও টালিউডের ‘দাদা’ হিসেবে পরিচিত অভিনেতা মিঠুন চক্রবর্তী। জনপ্রিয় এ অভিনেতা আবারোও বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা কামরুজ্জামান রোমানের ‘হিরো’ সিনেমায় দেখা যাবে ওপার বাংলার ‘মহাগুরু’খ্যাত এ তারকা অভিনেতাকে।

আরও পড়ুন : বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

রোববার (২৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন সিনেমাটির গল্পকার আবদুল্লাহ জহির বাবু।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন আজ। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক, মিঠুন চক্রবর্তী আমার লেখা " হিরো" সিনেমার ন্যারেশন শুনে বললেন, " ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করবো"।’’

এরপর সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন: ‘ধন্যবাদ এইচ. কে. এস ইন্ডাস্ট্রীজ লিমিটেড আমাকে এই সুযোগ করে দেবার জন্য। ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে আমার উপর বিশ্বাস রাখার জন্য। শ্রেষ্ঠাংশে থাকছেন মিঠুন চক্রবর্তীসহ আরো অনেকে।’

আরও পড়ুন : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু

তিনি আরো লিখেছেন, ‘‘ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে, আমার উপর বিশ্বাস রাখার জন্য। আসছে "হিরো"।’’

সিনেমাটির বাকি তারকা নির্বাচন চুড়ান্তা হবার পর আনুষ্ঠানিক ঘোষনা আসবে বলেও জানান তিনি। সিনেমাটিতে মিঠুন অভিনয় করার সম্মতি দিলেও এখন পর্যন্ত চুক্তিবদ্ধ করা হয়নি বলে জানা গেছে।

আগামী অক্টোবর অথবা নভেম্বরে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা কামরুজ্জামান রোমান।

১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’এর মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমার সঙ্গে যুক্ত হন মিঠুন। এর ২৩ বছর পর তিনি আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমায় অভিনয় করেন।

আরও পড়ুন : পাকিস্তানপ্রেমীরা পাকিস্তানেই চলে যাক

এরপর বেশ কিছু সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকাই সিনেমায় আর দেখা যায়নি এ অভিনেতাকে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা