ছবি: সংগৃহীত
বিনোদন

অস্কারে মিশেলের ইতিহাস

বিনোদনে ডেস্ক: এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে অস্কার পুরষ্কার অর্জন করলেন মিশেন ইয়ো। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে এই সম্মাননা লাভ করেন তিনি।

আরও পড়ুন: অস্কারের সেরা গান ‘নাটু নাটু’

১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের এবারের ৯৫তম আসর।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা। পুরস্কার গ্রহণের পর মালয়েশিয়ান নাগরিক মিশেল ইয়ো বলেন— ‘আমার মতো দেখতে সব ছোট ছেলে-মেয়েদেরকে এটি উৎসর্গ করছি। এটি স্বপ্ন ও সম্ভাবনার বাতিঘর। স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে।’

আরও পড়ুন: পরীমনির বিরুদ্ধে মামলা, প্রতিবেদন দাখিল ২৭ এপ্রিল

এ সময় ৮৪ বছর বয়সী মাকে ধন্যবাদ জানিয়ে মিশেল ইয়ো বলেন, ‘পৃথিবীর সব মা সুপার হিরো। তাদের ছাড়া আমরা কেউ-ই আজ এই রাতে থাকতে পারতাম না।’

প্রসঙ্গত, মালয়েশিয়ান অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে প্রথম মনোনয়ন পান ৬০ বছর বয়সী মিশেল। আর শুরুতেই বাজিমাত করলেন তিনি। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন ‘টার’ সিনেমার কেট ব্লাচেট, আনা ডে আরমাস। এর আগে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারও লাভ করেছেন মিশেল।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা