ছবি: সংগৃহীত
বিনোদন

আলিয়ায় মত্ত নেট দুনিয়া

বিনোদন ডেস্ক : রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শেষ গানের শ্যুটিং চলছে। রোম্যান্টিক এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর সিং।

আরও পড়ুন : এবার অস্কার উপস্থাপনায় দীপিকা

করণ জোহর পরিচালিত সিনেমাটির গানের শুটিংয়ের জন্য বর্তমানে কাশ্মিরে অবস্থান করছেন আলিয়ারা। সেখানে করণ, আলিয়া ও রণবীরকে একটি ক্যাফেতে একসাথে সময় কাটাতে দেখা গেছে।

অনুরাগীদের তোলা সেই সব ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে পেয়ে উচ্ছ্বসিত তারা।

আরও পড়ুন : ভক্তদের নতুন খবর দিলেন সোনাক্ষী

আলিয়া-রণবীর জুটি দর্শকদের বরাবরই পছন্দের। কাশ্মিরে লাল পোশাকে কাজল নয়না আলিয়া অনুরাগীদের মনে ঝড় তুলেছেন।

করণ জোহর জাানন, স্পেশাল ট্রিবিউট এই গানটিতে আলিয়ার লুকটি শ্রীদেবীর আইকনিক ‘চাদঁনি’ লুক থেকে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : শাহরুখ খানের স্ত্রীর বিরুদ্ধে মামলা

এদিকে মা হওয়ার পর এটাই আলিয়ার প্রথম ছবি। তার অভিনীত সিনেমা ‘গঙ্গুবাঈ’ বক্সঅফিসে দারুণ সাফল্য পায়। সেই সাথে আলিয়ার ‘ডার্লিংস’ও ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করে।

অপর দিকে রণবীর সিংহের ‘৮৩’ প্রচার অনুযায়ী ততটা সাফল্য পায়নি। তবে এই ছবিটি নিয়ে আশাবাদী রণবীরও।

আরও পড়ুন : শাহরুখ খানের স্ত্রীর বিরুদ্ধে মামলা

চলতি বছরের জুলাই মাসের ২৮ তারিখে মুক্তি পেতে চলেছে রকি অউর রানি কি প্রেম কাহানি। ছবিতে আলিয়া ও রণবীর ছাড়াও দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী জয়া বচ্চন, ধর্মেন্দ্র ও শাবানা আজমিকে। এছাড়াও বাঙালি অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা