বিনোদন

নিখুঁত হওয়া মোটেই সহজ নয়

সান নিউজ ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন তারা।

আরও পড়ুন: পূজার বিয়ে!

সম্প্রতি নিজেদের দাম্পত্য জীবনের কিছু ‘সিক্রেট’ ফাঁস করেছেন ভিকি কৌশল।

ভিকি জানান, তিনি মোটেই নিখুঁত স্বামী নন। তবে স্ত্রী হিসেবে ক্যাটরিনা কাইফের তিনি প্রশংসা করেন। তিনি বলেন, আমি কোনো দিক থেকেই নিখুঁত নই। স্বামী হিসেবে নয়। সন্তান হিসেবে নয়। বন্ধু হিসেবে নয়। এমনকি অভিনেতা হিসেবেও নয়। আমার মনে হয়, আমি একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। যেখানে নিজের সব ভুলভ্রান্তি শুধরে সেরা হওয়ার চেষ্টা করছি। আর আমি এটাই চেয়ে এসেছি বরাবর। নিখুঁত হওয়া মোটেই সহজ নয়।

তিনি বলেন, সবসময় মনে হবে যেন নিখুঁত হওয়ার লক্ষ্যে পৌঁছে গেছি। আসলে তা মোটেই নয়। তাই আমার মনে হয় না আমি নিখুঁত স্বামী। আমার মনে হয় না, আমি খুঁতবিহীন। কিন্তু সেরা স্বামী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যোগকরে তিনি বলেন, অবশ্যই, গতকালের থেকে আগামীকাল আমি আমার সেরাটা দিয়ে আরও ভালো স্বামী হয়ে উঠব।

আরও পড়ুন: শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানি

বিয়ের পর ক্যাটরিনার সাথে সময় কেমন কাটছে এ ব্যাপারে ভিকি বলেন, যখন কেউ অন্য একজন মানুষের সঙ্গে থাকতে শুরু করে তখন সে অনেক কিছু শেখে। আমার ক্ষেত্রেও তাই। ক্যাটরিনার সঙ্গে বিয়ের পর আমি অনেক কিছু শিখেছি। যখন একা ছিলাম তার থেকে এখনকার জীবন অনেক আলাদা। একজন মানুষকে বুঝতে হয়। নিজেকে উন্নত করতে হয় তার সঙ্গে।

প্রসঙ্গত, ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে। সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন কিয়ারা আদভানি ও ভূমি পেড়নেকরকে। ভিকিকে শিগগিরই দেখা যাবে ‘শ্যাম বাহাদুর’ ও আরও বেশ কিছু ছবিতে। অন্যদিকে, ক্যাটরিনাকে এর পরে দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’, ‘ফোন ভূত’ এবং ‘জি লে জরা’য়।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা