ছবি: সংগৃহীত
বিনোদন

রুক্মিণী মৈত্র আহত

সান নিউজ ডেস্ক : জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও মডেল রুক্মিণী মৈত্র আহত হয়েছেন। ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

ইনস্টাগ্রামে রুক্মিণী নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে আছেন রুক্মিণী। তার ডান পায়ের হাঁটুতে ‘নী ক্যাপ’ পরানো। ক্যাপশনে লিখেছেন—‘হাঁটুতে আঘাত পেয়েছি। অস্ত্রোপচার করাতে হবে।’ তবে কোথায় কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাননি তিনি।

সামাজিক যােগাযোগ মাধ্যমে শোবিজ অঙ্গনের অনেকে রুক্মিণীর সুস্থতা কামনা করেছেন। এ তালিকায় রয়েছেন— ঋতুপর্ণা সেনগুপ্ত, করন বীর মেহরা, রুপাঞ্জনা মিত্র, দেব প্রমুখ।

তবে রুক্মিণীর প্রেমিক দুই বাংলার জনপ্রিয় নায়ক দেবের মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে। কারণ অসুস্থ প্রেমিকাকে নিয়ে রসিকতা করেছেন এই তৃণমূলের সংসদ সদস্য।

আরও পড়ুন:মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

রুক্মিণীকে উদ্দেশ্য করে দেব লিখেছেন—‘আবারও মাথা ফেটেছে!’ তবে রুক্মিণীকে এ মন্তব্যের জবাব দিতে দেখা যায়নি। তবে নেটিজেনরা দেবের এই রসিকতায় দারুণ মজেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।

সান নিউজ /এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা