বিনোদন

নোরা ফাতেহির অনুষ্ঠান: হুমকি দিয়ে কারাগারে রাজু

সান নিউজ ডেস্ক: ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশের অনুষ্ঠান বানচালের হুমকিদাতা মিরর গ্রুপের কর্ণধার শাহজাহান ভূঁইয়া রাজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন।

আরও পড়ুন: মানুষের আয় বেড়েছে

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালত এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, শাহ জাহান ভূঁইয়া রাজু ‘মিরর ম্যাগাজিন’ বাংলাদেশের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেন। বাদী ইসরাত জাহান মারিয়া ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং ভারতীয় শিল্পী নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৮৫

বাংলাদেশে প্রতিষ্ঠিত নারীদের আন্তর্জাতিকভাবে আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি অভিনেত্রী নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানান এবং প্রতিষ্ঠিত নারীদের অনুপ্রাণিত করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শাহাজাহান ভূঁইয়া পূর্বে নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানিয়ে ব্যর্থ হওয়ায় তিনি লিগ্যাল নোটিশ পাঠান এবং বিভিন্ন ছলচাতুরী ও প্রতারণার আশ্রয় নিয়ে নিজে অনুষ্ঠানের আয়োজক পরিচয়ে টিকিট বিক্রি ও অ্যাওয়ার্ড প্রদানের বাহানাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করেন।

আরও পড়ুন: দেশের উচ্চশিক্ষা আউট অব কন্ট্রোল

এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর বনানীর অফিসে বসে প্রতারণা করে আসামি লিখিত চুক্তিপত্রে স্বাক্ষর করে নেন এবং বাদীর নিজ নামীয় দুইটি চেক নিয়ে নেন। অনুষ্ঠানটি বানচাল করার জন্য এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াসে আসামি বাদীকে ভয়ভীতি ও হুমকি দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা