অপু বিশ্বাস
বিনোদন

আমার নাচতে ইচ্ছে করছে

সান নিউজ ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন তিনি। শোতে অংশ নিতেই তার সেখানে যাওয়া।

আরও পড়ুন: বধূবেশে অপু বিশ্বাস!

রোববার (২৩ অক্টোবর) সেখানকার একটি শো থেকে ফেসবুক লাইভে আসেন অপু। তাতে দেখা যায়, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটি স্টেজে গাইছেন মনির খান ও আঁখি আলমগীর। আর সেই গানের সঙ্গে নেচে-গেয়ে মজা করছেন অপু। তার সঙ্গে আছেন নায়িকা আঁচল ও তার স্বামী সৈয়দ অমি।

মনির-আঁখির পরিবেশনাটিতে অপু এতটাই মুগ্ধ হন যে এক পর্যায়ে লাইভে বলেন, ‘আমার নাচতে ইচ্ছে করছে।’

আরও পড়ুন: পরীমনির জন্মদিন সিত্রাং'য়ে ম্লান

দেখা যায়, অপু বিশ্বাস ও আঁচল দুজন মিলে গানটি দারুণ উপভোগ করেন। গানটির সঙ্গে নাচেন, মজার সব অঙ্গভঙ্গি করেন। অপুর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই শোর লাইভ চলে ৩২ মিনিট ধরে। পুরো সময় জুড়েই নায়িকাকে শোটি উপভোগ করতে দেখা যায়।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’। বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ এবং তার সময়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন দয়াল রহমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তায়েব। তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা