ওরা গুণের কদর জানে
বিনোদন

ওরা গুণের কদর জানে

সান নিউজ ডেস্ক: কলকাতায় এই অভিনেত্রীর জনপ্রিয়তা বাংলাদেশের চেয়েও বেশি। কলকাতায় অভিনয়ে হাতেখড়ি হওয়ার পর জয়া আহসানের জনপ্রিয়তা তর তর করে বেড়ে যায়।

আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক

সেখানে একটার পর একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন এই সুদর্শনী।

এইতো গত ১৮ মে টালিউডে ‘আনন্দলোক’ -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। এর আগে টানা তিনবার সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে বাঙালিদের মধ্যে রেকর্ড গড়েছেন। জি সিনে অ্যাওয়ার্ডসও রয়েছে তর ঝুলিতে।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এসব পুরস্কার পেয়েছেন বলে জানালেন জয়া। তিনি জানালেন, গুণের কদর করতে জানে টালিউড।

বাংলাদেশের অভিনয়শিল্পী পশ্চিমবঙ্গে লাগাতার পুরস্কার পাচ্ছেন— এ প্রসঙ্গে এক গণমাধ্যমকে জয়া আহসান বলেন, কলকাতায় কাজ করতে গিয়ে দেখেছি, ওরা গুণের কদর করতে জানে। আমি এলেবেলে কাজ করলে ছুড়ে ফেলে দিতেও সময় নেবে না, আবার ভালো কাজের পর মাথার তাজ করতেও কুণ্ঠাবোধ করবে না। দুঃখজনক হলেও সত্যি, আমাদের বাংলাদেশে কথা হয় বেশি, কাজ হয় কম। আমি তো সবসময় বলি, এখানে তেল আর ঘি একই দামে বিক্রি হয়। যখন আমি ভালো সিনেমা করার জন্য মুখিয়ে ছিলাম, তখন আমার দেশে কেউ আমাকে নিয়ে গল্প ভাবেনি, ভালো কোনো প্রস্তাব নিয়ে আসেনি। কলকাতায় যাওয়ার পর থেকে দৃশ্যপট বদলে যেতে শুরু করল।

জয়া আরো বলেন, এখন আমার দেশে যতটা না আমাকে ভেবে চিত্রনাট্য লেখা হয়, তার চেয়ে আমার মুখ বিক্রি করার ইচ্ছেটাই বেশি থাকে। কিন্তু আমি পোস্টারে থাকলে কতটা আওয়াজ উঠবে, তার চেয়ে বেশি কলকাতার নির্মাতারা ভাবেন, জয়ার অভিনয় কতটা নান্দনিকভাবে ফুটিয়ে তোলা যাবে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা