মুক্তি পেয়েছেন সেই মুনমুন ধামেচা?
বিনোদন

মুক্তি পেয়েছেন মুনমুন ধামেচা?

বিনোদন ডেস্ক : ভারতের নারকোটিক কন্ট্রোল ব্যুরো মাদক নেয়া এবং বিক্রির অপরাধে বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছিল। শুক্রবার মামলার চার্জশিট থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের অবশ্যই ফেরত পাঠাতে হবে

শুক্রবার ( ২৭ মে ) মামলার চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

দীর্ঘ ৮ মাস আগে মুম্বাইয়ে আরিয়ান খানকে একটি প্রমোদতরির পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদক নেওয়া এবং বিক্রির অভিযোগ আনা হয়েছিল। ওই জাহাজ থেকে বহু ব্যক্তিকে আটক করেছিল নারকোটিক ব্যুরোর মুম্বাই শাখা।

শাহরুখ পুত্র গ্রেফতার হওয়ায় তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। রাজনৈতিক ব্যক্তিরাও পক্ষে-বিপক্ষে যুক্তি সাজাতে থাকে। বস্তুত, এই ঘটনায় ধর্মীয় রাজনীতির ছাপও খুঁজে পান বহু বিশেষজ্ঞ।

আরও পড়ুন : লাদাখে ৭ ভারতীয় সেনা নিহত, আহত ২৬

আরিয়ান খানকে ওই পর্বে প্রায় ৩ সপ্তাহ জেলে থাকতে হয়। জেলে তার সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান। তবে আদালতে আরিয়ান খান স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। ২৩ বছরের আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি বলে আদালতের কাছে দাবি করেন তার আইনজীবী।

বিষয়টি নিয়ে রাজনীতির মহলে তীব্র বিতর্ক চলতে থাকে। যে অফিসার আরিয়ানকে গ্রেফতার করেছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়। মুম্বাই ব্রাঞ্চের হাত থেকে মামলাটি সরিয়ে দেওয়া হয় নারকোটিক ব্যুরোর দিল্লি ব্রাঞ্চের কাছে।

২৭ মে নারকোটিক ব্যুরো মামলাটির চার্জশিট আদালতের কাছে পেশ করে। সেখানে ১৪ জনের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। আরিয়ান-সহ ৬ জনের নাম সেখানে নেই।

আরও পড়ুন : তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার

আরিয়ানের কাছে মাদক ছিল, এমন তথ্য তারা দেখাতে পারেনি বলে জানিয়েছে নারকোটিক ব্যুরো।

শুক্রবার নতুন করে সে প্রশ্ন সামনে এসেছে। তাহলে কি ফাঁসানোর চেষ্টা হয়েছিল আরিয়ানকে?

প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর ( শনিবার) মুম্বাইয়ের উপকূলে এক প্রমোদতরী থেকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান (২৩) তার বান্ধবী মুনমুন ধামেচাসহ ৮ জনকে মাদকদ্রব্যসহকারে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি।

আরও পড়ুন : ফের কমেছে করোনা শনাক্ত

আরিয়ান খান ছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জাসওয়াল, বিক্রান্ত ছোকার ও গোমিত চোপড়াকে সেদিন গ্রেফতার করা হয়েছিল।

এদিকে শাহরুখ-তনয়ের সঙ্গে তার ‘গাঢ় বন্ধুত্ব’ নিয়ে ইতিমধ্যেই সোরগোল পড়েছে। কে সেই মুনমুন? কী করেন তিনি?

জানা গেছে, মধ্য প্রদেশের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় তিনি মডেল। পেশার সূত্রেই বলিউড তারকাদের সঙ্গে তার ওঠাবসা।

আরও পড়ুন : পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প

গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে ফলোয়ারের সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি। ২০১৪ সাল থেকে এই অ্যাপটি তিনি ব্যবহার করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা