বিনোদন

মা হওয়া মুখের কথা নয়

সান নিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বলেছেন, মাতৃত্ব যেমন আনন্দের, গর্বের, আবার সময় বিশেষে সেটি বিড়ম্বনারও। মাতৃত্ব দায়িত্ব নিতে শেখায়। মাতৃত্ব যন্ত্রণাও দেয়।

আরও পড়ুন: টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গত কয়েকদিন ধরে একা বাড়িতে একমাত্র সন্তান আয়রাকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিথিলা। যদিও তিনি জ্বরে আক্রান্ত, তাও মেয়ের যত্ন নিতে গিয়ে বিশ্রাম নিতে পারছেন না তিনি। মেয়ে আয়রার খাওয়া-দাওয়া, পড়াশোনা ইত্যাদি দায়িত্ব পালন করতে গিয়ে ঘুমানোর সুযোগই পাচ্ছেন না তিনি।

৮ মে মা দিবসের আগে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে মিথিলা বলেন, মা হওয়া মুখের কথা নয়। মা হওয়ার অনেক জ্বালা। অসুস্থতার সময়েও মায়েদের বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে যেন অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে।

কেউ হয়তো কিছুই বলবেন না। তার সন্তানও হয়তো চুপ থাকবে। তবু অজানা অপরাধ তাকে (মা) দিয়ে হাজার অসুস্থতার মধ্যেও কাজ করিয়ে নেয়।

মিথিলার দাবি, এই অপরাধবোধ সমাজের চাপিয়ে দেওয়া। তার মতে, প্রত্যেক মা ‘মাল্টিটাস্কার’ (একসঙ্গে অনেক কাজ করা) হতে বাধ্য। কারণ, এছাড়া তাদের আর কোনো উপায় নেই।

আরও পড়ুন: রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২১

মা দিবস উপলক্ষে পৃথিবীর সব মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মিথিলা। তিনি বলেন, এসব মায়েরা প্রতি মুহূর্তে নিজেদের অস্তিত্বের কথা ভুলে গিয়ে নীরবে তাদের সংসার টেনে চলেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা