বিনোদন

চাঁদা দাবি করায় নায়িকা অঞ্জনার মামলা

এক সময়ের জনপ্রিয় বাংলা সিনেমার নায়িকা অঞ্জনা সুলতানার কাছে চাঁদা দাবি করায় সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক সিরাজ উদ্দিন রাজা সিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলাটি দায়ের করেন আশির দশকের এই নায়িকা। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে জানান।

বাদী পক্ষের আইনজীবী হাজেরা আক্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১ ডিসেম্বর সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় , একজন জ্যোতিষী ও তার প্রচারণায় বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়।

ওই জ্যোতিষীকে ‘প্রতারক’ উল্লেখ করে তার বিজ্ঞাপনে অংশ নেওয়া কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ছবিও প্রকাশ করা হয় প্রতিবেদনে। এতে বেশ ক’ জনের পাশাপাশি নায়িকা অঞ্জনার ছবিও ছিলো।

এ ঘটনায় বাদী অঞ্জনা আসামির সঙ্গে যোগাযোগ করলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আরও গোপন তথ্য ধারাবাহিকভাবে ঐ ম্যাগাজিনে প্রকাশ করা হবে বলেও হুমকি দেন আসামি। বাদী দাবি করেন, এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় এবং চাঁদা চাওয়ায় বাদীর মানহানি ও ক্ষতি সাধন হয়েছে। যার পরিমাণ ৫ কোটি টাকা।

বাদী চিত্রনায়িকা অঞ্জনা সাংবাদিকদের বলেন, ‘এই ভিত্তিহীন সংবাদে পুরো শিল্পী সমাজের সম্মানহানি ঘটেছে। আমি শিল্পী সমাজের পক্ষ থেকে এই মামলা করেছি। যেন আগামীতে অন্য কেউ মিথ্যা সংবাদ প্রকাশ ও চাঁদা দাবি করতে না পারে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা