মিথিলা
বিনোদন

আমার টিপ নিয়ে কোন কথা নয়

সান নিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। টিপ নিয়ে চার লাইনের একটি প্রতিবাদী কবিতা লিখে পোস্ট করেছেন অভিনেত্রী-‘আমার টিপ নিয়ে কোন কথা নয়/আমার স্বাধীনতা নিয়ে কোন কথা নয়/যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়/পৃথিবীটা তোমার একার নয়!’

আরও পড়ুন: কোন আইনে আছে টিপ পরা যাবে না

পোস্টের সঙ্গে নিজের টিপ পরা একটি ছবিও দিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, এসব হেনস্তাকারীর দিকে অস্ত্র তাক করে আছেন মিথিলা। তার এই কবিতা এবং ছবি নেটিজেনদের কাছে বেশ প্রশংসাও কুড়াচ্ছে।

মিথিলার কথায়, ‘শাড়ি আর টিপ বাঙালি নারীর প্রিয় সাজ। সেই নিয়ে প্রশ্ন তোলা মানে তার আত্মমর্যাদায় আঘাত করা। যা আমি মেনে নিতে পারছি না।’

জানা গেছে, এই ছবিটি মূলত মিথিলা অভিনীত রাজর্ষি দে নির্মিত কলকাতার সিনেমা ‘মায়া’র একটি স্থির চিত্র। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সে সিনেমায় তিনি নিজের কপালে সিকি সাইজের লাল টকটকে সিঁদুরে টিপ এঁকেছেন। তার দাবি, ছবিটি সাদা-কালো ছিল। কপালের টিপের প্রতি সবার নজর কাড়তে সেটিকে রঙিন করেছেন।

আরও পড়ুন: এবার গাইলেন নাট্যনির্মাতা নিজেই

প্রসঙ্গত, কপালে টিপ পরার কারণে শনিবার (২ এপ্রিল) হেনস্তার শিকার হয়েছেন তেজগাঁও কলেজের এক নারী প্রভাষক। হেনস্তাকারীর ভূমিকায় ছিলেন এক পুলিশ সদস্য।

ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সংসদে পর্যন্ত পৌঁছে গেছে বিষয়টি। এই ঘটনার প্রতিবাদ আসছে দেশের প্রায় সর্বস্তরের শিল্পী-কুশলীর পক্ষ থেকে। শুধু জবাবই নয়, সোশাল হ্যান্ডেলে নিজ নিজ দেয়ালে শিল্পীরা প্রকাশ করছেন নিজেদের টিপ পরা ছবি এবং ক্যাপশনে দিচ্ছেন প্রশ্নের উত্তর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা