ছবি- সংগৃহিত
বিনোদন

১০ গম্বুজ মসজিদ নির্মাণ করলেন রোজিনা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজের মায়ের নামে দশ গম্বুজ মসজিদ নির্মাণ করলেন চিত্রনায়িকা রোজিনা। ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’ নামে মসজিদটি তুরস্কের স্থাপত্য নকশার আদলে তৈরি করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এই মসজিদের উদ্বোধন করা হয়। পৌনে ২ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণে সময় লেগেছে ২ বছর।

আরও পড়ুন: সুচিত্রা সেন ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্পূর্ণ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলসহ অনেকে। এ ছাড়াও চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রোজিনা বলেন, ‘জম্মভূমির কথা আমার সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। তারপরও আমার সমস্ত অনুভূতি জুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদটি নির্মাণ করেছি।’

গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার কথাও জানান তিনি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা তিনি চেয়েছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা