রাশমিকা মান্দানা
বিনোদন

কবে বিয়ে করব বলা মুশকিল

বিনোদন ডেস্ক: ভারতের জাতীয় ক্রাশ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। কয়েক বছর ধরে এই সুন্দরীর সঙ্গে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডারের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। শুধু ছবিতে নয়, নিয়মিত তাদের দেখা যায় শুটিং সেটের বাইরেও।

তাই দক্ষিণ ভারতের দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। এমনকি কিছুদিন আগে তাদের বিয়ের গুজবও শোনা যায়।

বিজয়ের সঙ্গে প্রেমের বিষয় নিয়ে কখনোই মুখ খোলেননি রাশমিকা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন কন্নড় সিনেমার এই অভিনেত্রী।

ইন্ডিয়ান টুডের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কাছে ভালোবাসা হলো একের প্রতি অন্যের সম্মান, সময় দেওয়া। এটা তখনই হবে, যখন আপনি তার সঙ্গে নিরাপদ বোধ করবেন। ভালোবাসা বোঝানো কঠিন, কারণ এটা অনুভবের বিষয়। ভালোবাসা তখন হয়, যখন দুই পক্ষ থেকেই সেটা কাজ করে।

আরও পড়ুন: সানি লিওনের নামে জালিয়াতি

বিজয় প্রসঙ্গে এড়িয়ে গেলেও বিয়ের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন রাশমিকা। বলেন, বিয়ের জন্য আমার বয়স এখনো কম, তাই কবে বিয়ে করব বলা মুশকিল। বিয়ে নিয়ে ভাবিইনি। তবে এটা বলতে পারি, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যবোধ করব, তাকেই বিয়ে করতে চাই।

এ বছরই রাশমিকার বলিউড অভিষেক হওয়ার কথা। তবে তারও আগে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার বহুল আলোচিত তেলেগু ছবি, ‘আদাভালু মিকু জোহারলু’।

প্রসঙ্গত, তিনি মূলত তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। গণমাধ্যম এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে তিনি 'কর্ণাটক ক্রাশ' নামে পরিচিত। খুবই স্বল্পসংখ্যক অভিনেত্রীর মধ্যে রাশমিকা অন্যতম, যিনি অল্প সময়ের মাঝে কোন চলচ্চিত্রে ১ বিলিয়ন রুপি আয় করেছিলেন। তেলুগু এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে তিনি অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক বেতনের একজন অভিনেত্রী।

রাশমিকা ২০১৬ সালের কন্নড় চলচ্চিত্র কিরিক পার্টি-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৭ সালে তিনি চমক এবং আঞ্জানী পুত্রা নামক দুটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। পরে তিনি ২০১৮ সালের প্রণয়ধর্মী চলচ্চিত্র চালো দিয়ে তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেছিলেন। একই বছর তিনি গীতা গোবিন্দম-এ অভিনয় করেছিলেন, যা তেলুগু চলচ্চিত্রে সর্বাধিক মুনাফা অর্জনকারীদের তালিকায় স্থান করে নেয় এবং তিনি ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হন। তার তৃতীয় তেলুগু প্রকল্পটি ছিল দেবদাস নামে একটি তারকাবহুল বড় বাজেটের চলচ্চিত্র। কন্নড় চলচ্চিত্র শিল্পে প্রথম হ্যাট্রিক-হিট করার পরে তেলুগু চলচ্চিত্র শিল্পেও একই বছরে পরপর তৃতীয় সফল চলচ্চিত্র হিসাবে এটি চিহ্নিত হয় এবং তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে মুখ্য অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা