লতা মঙ্গেশকর (ছবি: সংগৃহীত)
বিনোদন
লতা মঙ্গেশকর আর নেই

বিদায় ‘কোকিলকণ্ঠী’

সান নিউজ ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন। টানা প্রায় চার সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৯২ বছর।

এদিকে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, কিছুটা সাড়া দিচ্ছেন তিনি। তবে সেখান থেকে আর ফেরা হয়নি এ কোকিলকণ্ঠীর।

করোনায় আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়াতে আক্রান্ত ছিলেন লতা। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। গত ৩০ জানুয়ারি শিল্পীর করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বার্ধক্যজনিত নানা সমস্যায় শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন তিনি।

কিংবদন্তি লতা মঙ্গেশকর ১৯২৯ সালে ভারতের ইন্দোরে এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার হাত ধরে অভিনয় ও গানের জগতে পা দেন মাত্র ১৩ বছর বয়সে। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির গান রেকর্ডের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মুম্বাই যাওয়ার পর ১৯৪৮ সালে ‘মজবুর’ নামের একটি সিনেমায় প্রথম কণ্ঠ দেন লতা।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে গর্ভবতী রিতেশ

সবচেয়ে বেশি গান রেকর্ড করার নিরিখে ১৯৭৪ সালে ‘গিনেস বুক’-এ নাম উঠেছিল লতা মঙ্গেশকরের। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারের বেশি গান রেকর্ড করার নজির গড়েন। তিনি প্রায় ৩৬টি ভাষায় গান গেয়েছেন। ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা