অভিনেতা আলমগীর
বিনোদন

৫-৭ বছর আগেই এফডিসির এমডি হতে পারতাম

বিনোদন ডেস্ক: ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে আলোচনা, সমালোচনার ঝড় বইছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের সদস্যরা।

সোমবার (৩১ জানুয়ারি) থেকেই শোনা যায়, এফডিসির বর্তমান এমডির অপসারণ দাবি করে অনেকে তার পরিবর্তে সেই পদে অভিনেতা আলমগীরকে চাইছেন।

আরও পড়ুন: আমাকে সবচেয়ে খারাপ মনে করে এই বিশ্ব

এ বিষয়ে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের করা এক প্রশ্নে এই অভিনেতা বলেন, আমি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা রাখি না। আমি নিজেকে যোগ্য মনে করি না। এফডিসির এমডি হলে সেটা আরো ৫/৭ বছর আগেই হতে পারতাম। সোমবার সন্ধ্যায় এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন আলমগীর।

অতীতেও সিনেমার মানুষেরা এফডিসির এমডি হয়েছিলেন। কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি দাবি করে আলমগীর বলেন, আগেও তো চলচ্চিত্রের মানুষেরা এফডিসির এমডি হয়েছে। ওয়াসীমুল বারী রাজীব, পীযূষ বন্দ্যোপাধ্যায়রা দায়িত্ব নিয়েছেন। তারা কি এফডিসিকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছিলেন? আজ দেখুন আমি তাদের সমালোচনা করছি। তিন বছর পর আপনারা আমার সমালোচনা করবেন।

তিনি বলেন, একটি সমিতির নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার পরিচালক, প্রযোজক, ক্যামেরা পারসন থেকে শুরু করে এফডিসি কেন্দ্রীক অন্যান্য সংগঠনের কাউকে ঢুকতে দেয়া হয়নি। চলচ্চিত্রের ৫০ বছরের ইতিহাসে এর চাইতে দুঃখজনক, লজ্জাজনক পরিস্থিতিতে আমরা আর পড়িনি।

আলমগীর বলেন, শুক্রবার চলচ্চিত্রের মানুষদের এফডিসিতে ঢুকতে বারণ করা নিয়ে এমডি যে বিবৃতি দিয়েছেন, সেটা ইউটিউবে দেখেছি। তাতে আমরা সন্তুষ্ট নই। সে কারণেই আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করছি। তার আজকে আমাদের সাথে বসার কথা ছিলো, কিন্তু চট্টগ্রামে তার নিকটএকজনের মা মারা যাওয়াতে জরুরী ভিত্তিতে সেখান যান। তিনি আমাদের সময় দিতে পারেননি। সম্ভবত আগামীকাল আমাদের সাথে বসবেন। আমাদের যে ক্ষোভের কথাগুলো আছে, তাকে সেসব আমরা বলবো। আমি আশা করি, আমরা যা চাইছি তিনি শক্ত পদক্ষেপ নিবেন এবং আমাদের সেই ফলাফলটা দিবেন। যত তাড়াতাড়ি সম্ভব হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা